অজ্ঞান পার্টির খপ্পড়ে সহকারী অ্যাটর্নি জেনারেল
ঢাকা-মাওয়া সড়কে বুধবার অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন এক সহকারী অ্যাটর্নি জেনারেলসহ দুই বাসযাত্রী।
পরে লৌহজংয়ের মাওয়া বাস টার্মিনাল থেকে পুলিশ তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এরা হলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নিজামুল হক নিজাম এবং সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব সাইদুর (৩৪)।
লৌহজং থানার ওসি জাকিউর রহমান বলেন, দুপুরে ঢাকার গুলিস্থান থেকে তারা বাসে করে মাওয়া যাচ্ছিলেন। পথে কুচয়ামোড়া ধলেশ্বরী সেতুর কাছে হকারের কাছ থেকে খাবার কিনে খান নিজাম ও সাইদুর।
এরপরই তারা অচেতন হয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা সঙ্গে থাকা মালামাল নিয়ে যায় বলে নিজাম জানান।
