জলমহালে মাছধরার সময় ১৮ জেলে গুলিবিদ্ধ
সুনামগঞ্জের জামালগঞ্জে জলমহালে মাছ ধরার সময় ইজারাদারের গুলিতে ১৮ জেলে আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপরে উপজেলার ছাতী ধরা জলমহালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
জামালগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, মাছ ধরা নিয়ে ইজারাদার ও স্থানীয় জেলেদের মধ্যে বিরোধের জের ধরে এ সংর্ঘষ হয়। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ছাতীধরা জলমহাল ইজারাদার জিয়াউল হক ও আফতাব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
আহত জেলেরা হলেন ছয়ফুল (২৭), বাবলু (২৫), সাইফুর আলম (২৬), নবী হোসেন (৩৬), আজিজুল (৪০), শফিক আলম (২৫), হুমায়ুন কবীর, আকিজ নূর (৩২), শের আলম (৩৩), নবীরুল (৩৪), নূর আলম (৩২), নিমারুল ইসলাম (২৮), আসাম মিয়া (৩০), শিমন মিয়া (২২), ঝুনু মিয়া (৩৮), তৌফিক মিয়া (২৭), নূরুল হক (৩৮) ও শাকিম উদ্দিন(৩৫)।
