২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল করবে সরকার

শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের সদস্যদের বিচার করতে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদে এ তথ্য জানান।

তিনি বলেন, “অতি শিগগিরই সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”

মো. কবিরুল হকের পৃথক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, জেলা ও উপজেলার সব যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা যায়।

২০০৮ থেকে এ পর‌্যন্ত হাই কোর্ট ও আপিল বিভাগে বিচারপতি নিয়োগে কোনো জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে কি না- নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, “হাই কোর্ট ও আপিল বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আপিল বিভাগে নতুনভাবে বিচারপতি নিয়োগ হয় বলে জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ নেই।”

বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধীবেশন শুরু হয়।