ফাজিল-কামিল মাদ্রাসা পরিচালনায় হবে বিশ্ববিদ্যালয়
ফাজিল ও কামিল পর্যায়ের দেড় হাজার মাদ্রাসা পরিচালনায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনে এ সংক্রান্ত একটি বিল সংসদে উত্থাপিত হয়েছে।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিল-২০১৩ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিলটি ১৫দিনের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
