কুষ্টিয়ার পোড়াদাহে ১৪৪ ধারা
বিএনপি ও ১৪ দল একই সময়ে কর্মসূচি দেয়ায় কুষ্টিয়া আইলচারা ইউনিয়নের পোড়াদাহ হাইস্কুল মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ওসি জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে উঠা আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে ১৪ দলীয় জোট বিকালে স্কুল মাঠে সমাবেশের ঘোষণা দিয়েছে। অন্যদিকে একই স্থানে কারামুক্ত নেতাদের একটি সংবর্ধনা সমাবেশ ডেকেছে উপজেলা বিএনপি।
“এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান স্বাক্ষরিত এক আদেশে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোড়াদাহ হাইস্কুল মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে”, বলেন ওসি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
