খোকার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ৫ মার্চ
৩৭ কোটি ১৯ হাজার ৯শ টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি হবে আগামী ৫ মার্চ।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক মঙ্গলবার এ আদেশ দেন।
এর আগে গত ৩১ জানুয়ারি এ মামলায় আত্মসমর্পণ করে জামিন নেন বিএনপি নেতা খোকাসহ চার আসামি।
৩৭ কোটি ১৯ হাজার ৯শ টাকা আত্মসাতের অভিযোগে খোকাসহ চার জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে নিজেকে বা অন্যকে অন্যায়ভাবে লাভবান করার জন্য ৩৭ কোটি ১৯ হাজার ৯শ টাকা আত্মসাত করে। ওই ঘটনায় দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে খোকাসহ চার আসামির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
