বগুড়ায় যুবলীগ ও যুবদল নেতা গ্রেপ্তার
বগুড়া শহরের একটি বাসা থেকে সোমবার রাতে যুবলীগ ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছ।
এরা হলেন শহর যুবদলের যুগ্ম সম্পাদক হোসেন আলী (৩৬) ও ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুর রউফ (৩৭)।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম বলেন, গোপন খবর পেয়ে বেতগাড়ী এলাকায় আব্দুর রউফের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় রউফ ও হোসেন আলীকে একটি পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও তিনি জানান।
