সাতক্ষীরায় ১০ শিশু সাংবাদিক নির্বাচিত
ইউনিসেফের সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাতক্ষীরায় শিশু সাংবাদিক হিসেবে ১০ জনকে নির্বাচিত করেছে।
সোমবার বিকালে নির্বাচিত এ শিশু সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকাত পারভেজ ও উপাধ্যক্ষ নিমাই মন্ডল।
সাতক্ষীরার সাত উপজেলার ১৩১ জন শিশু সাতক্ষীরার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে ১০ জনকে নির্বাচিত করা হয়।
নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, খুলনা, বাগেরহাটের পর সাতক্ষীরায় এই নির্বাচন হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিসেফের কমিউনিকেশন স্পেশালিস্ট এ এম শাকিল ফায়জুল্লাহ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. দিলারা পারভিন প্রমুখ।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক ড. আনোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচিত এ শিশু সাংবাদিকরা।
