২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সংসদীয় এলাকা পুনর্বিন্যাস: প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার দুটি ইউনিয়নকে এক আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার কয়েক হাজার মানুষ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

সোমবার সারিয়াকান্দি উপজেলার দক্ষিণ সীমানা দড়িপাড়া থেকে শুরু করে সিরাজগঞ্জের কাজিপুরের ঢেকুরিয়া পর্যন্ত যমুনা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর এ মানববন্ধন হয়।

ধুনট উপজেলার যমুনা পাড়ের গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী ইউনিয়ন ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসন থেকে বগুড়া-১(সারিয়াকান্দি-সোনাতলা) আসনের অন্তর্ভুক্ত করা হয়েছিল।

কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশন জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থার বিবেচনায় নতুন খসড়া তালিকায় এ দুই ইউনিয়নকে আবারো বগুড়া-৫ আসনে অন্তর্ভুক্ত করে।

মানববন্ধনে এলাকাবাসী সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।