২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ

নেত্রকোনা শহরে বেসরকারি দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 12:54 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

যুদ্ধাপরাধের অভিযোগে আটক মীর কাশেম আলী দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান।

জেলা শহরের একমাত্র পরিবেশক ফেইথ ক্যাবল নেটওয়ার্কের পরিচালক আজিম আহম্মেদ সাংবাদিকদের বলেন, রোববার রাত ১২টার পর থেকে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।

টেকনিক্যাল সমস্যার কারণে টেলিভিশনটির সম্প্রচার করা যাচ্ছে না বলে জানান তিনি।

আবার কবে সম্প্রচার করা হবে তাও জানাতে পারেননি তিনি।

এদিকে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, নেত্রকানাবাসী জামায়াত সমর্থিত দিগন্ত টেলিভিশন প্রত্যাখ্যান করেছে।

“নেত্রকোনার সুশীল সমাজের লোকজনদের সঙ্গে গিয়ে ফেইথ ক্যাবল নেটওয়ার্কের পরিচালককে দিগন্ত টেলিভিশন সম্প্রচার বন্ধ রাখতে বলেছি,” বলেন খোরশেদ।

জামায়াত নেতা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং জামাতিদের মালিকানাধীন প্রতিষ্ঠান বর্জন করার জন্য শাহবাগের সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।

এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়ায় এই টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে স্থানীয় কেবল অপারেটর।