সিলেট সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শফিউল আযম বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার ধোপরী বাজার এলাকা থেকে ৫৯৬ বোতল মদ উদ্ধার করে উৎমা বিওপির টহল দল।
কর্নেল শফিউল আরো বলেন, ভারত থেকে চোরাপথে আনা এ মদের আনুমানিক মুল্য আট লাখ ৯৪ হাজার টাকা।
