২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অগ্নিদগ্ধ হয়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 10:34 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

শনিবার মধ্যরাতে শাকপালা পশ্চিমপাড়ায় বাবুল মিয়ার ঘরে শর্টসার্কিট থেকে আগুন লাগলে মরিয়ম (৩৫) ও তার ছেলে কুদ্দুস (১৩) মারা যান।

মরিয়ম নন্দীগ্রাম উপজেলার রাজ্জাকের স্ত্রী। তারা পরিবারসহ বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

বগুড়া অগ্নিনির্বাপক বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান, মরিয়ম তার ছেলেকে নিয়ে ঘর ভিতর থেকে তালা দিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত ১২টায় ঘরে আগুন লাগে ও আশপাশের আরো কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। তখন মরিয়ম ও তার ছেলে ঘর থেকে বেরুতে পারেননি।

অগ্নিনির্বাপক বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুটি লাশ উদ্ধার করে।

আগুনে ৫টি ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা হয়নি বলে জানান স্টেশন মাস্টার।