২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগ ঘুরে গেলেন প্রতিমন্ত্রী নানক

যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলন স্থল ঘুরে গেলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 08:36 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

রোববার মধ্যরাতে শাহবাগের পুরো এলাকা পরিদর্শন করেন তিনি। তবে এ সময় কোন বক্তব্য বা মঞ্চের আশেপাশে যাননি এই আওয়ামী লীগ নেতা।
 

রাত ১টার দিকে টিএসসি এলাকা হয়ে আন্দোলনস্থল ঘুরে রূপসী বাংলার সামনের রাস্তা দিয়ে বের হয়ে যান তিনি।

সরকারি দলের নেতারা এই আন্দোলনে সহমত প্রকাশের সুযোগ পেলেও শুরু থেকেই বক্তব্য দিতে গিয়ে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েছেন।