নারায়ণগঞ্জে পথ নাট্যোৎসব শুরু
নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী জাতীয় পথ নাট্যোৎসব শনিবার শুরু হয়েছে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এ উসৎবের আয়োজন করে।
উৎসব উদযাপন পরিষদের সদস্য উত্তম কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়মনসিংহের বহুরূপী নাট্য সংস্থা, কিশোরগঞ্জের একতা নাট্য গোষ্ঠী, নরসিংদীর বাংলা নাট্যম, মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জ থিয়েটার, সঞ্চালক নাট্য চর্চা কেন্দ্র, নারায়ণগঞ্জের ঐকিক থিয়েটার, সংশপ্তক নাট্য দল, উন্মেষ সাংস্কৃতিক সংসদ ও এই বাংলায় উৎসবে অংশ নিচ্ছে।
প্রথম দিন মঞ্চস্থ হয় বহুরূপী নাট্য সংস্থার পরিবেশনা ‘দায়দায়িত্ব’, মুন্সীগঞ্জ থিয়েটারের ‘এক কাপ চা’, সঞ্চালক নাট্য চর্চা কেন্দ্রের ‘খুন’, সংশপ্তক নাট্য দলের ‘ধ্বংস স্তুপ’ এবং উন্মেষ সাংস্কৃতিক সংসদ পরিবেশনা ‘খেপা পাগলার প্যাঁচাল।’
রোববার মঞ্চস্থ হবে আরো পাঁচটি নাটক।
সন্ধ্যায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নাট্যোৎসবের উদ্বোধন করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য শাহাদাৎ হোসেন হিলু।
এসময় বক্তব্য রাখেন সংগঠনটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও উৎসব উদযাপন পরিষদের সদস্য উত্তম কুমার সাহা, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রমুখ।
