সোনারগাঁওয়ে পিটুনিতে যুবক নিহত
ছিনতাইকারী সন্দেহে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (২৮) পিটিয়ে হত্যা করেছে জনতা। আহত হন একজন।
শুক্রবার রাতে তালতলা বাজারে এ দুজনকে পিটুনি দেয়া হয়। শনিবার হাসপাতালে একজনের মৃত্যু হয়।
আহত মোহাম্মদ শরীফ (৩০) সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শরীফের বাড়ি ঢাকার রায়েরবাগ এলাকায় বলে পুলিশকে জানান।
এলাকাবাসীর বরাত দিয়ে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, রাত ১১টার দিকে অস্ত্র দেখিয়ে ছিনতাই করার সময় এলাকার লোকজন এ দু’জনকে ধরে পিটুনি দেয়।
