প্রস্তুতির সময় সাভারে ৬ ‘ডাকাত’ গ্রেপ্তার
সাভারে ডাকাতির প্রস্তুতি নেযার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকার পুলিশ চেকপোস্টের সামনে থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন রিপন (৩০), শাহীন (২২), মালেক (২৩), হেলাল (২১), রঞ্জু (২২) ও বাবুল (৩৫)।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভারের কাতলাপুর, ভাগলপুর, জামসিংসহ বিভিন্ন মহল্লার মসজিদের মাইক থেকে এলাকায় ডাকাত ঢুকেছে বলে ঘোষণার পর পুলিশ অভিযানে নামে।
এ সময় কয়েকজন পালিয়ে যায়। গ্রেপ্তারদের কাছ থেকে গ্রিল কাটার যন্ত্র, ছোড়া, রাম দা, চাপাতি ও লাঠি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
