২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর কাজ উদ্বোধন অক্টোবরে: কাদের

পদ্মা সেতুর কাজ চলতি বছরের অক্টোবরে শুরু হবে বলে আশা করছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 11:51 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

শুক্রবার সকালে কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সাংবাদিকদেরকে যোগাযোগমন্ত্রী বলেন, “আগামী ২ মার্চ পদ্মার জাজিরা পয়েন্টে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর প্যাকেজ ঘোষণা করবেন। আশা করছি অক্টোবরে পদ্মা সেতুর কাজের ‍উদ্বোধন হবে।”

Image
পদ্মা সেতু হবে: এডিবি

পদ্মা সেতু হবে: এডিবি

মন্ত্রী বলেন, “পদ্মাসেতু আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। যেকোনো ভাবেই এ বছরই কাজ শুরু করতে চাই।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়েদুল কাদের বলেন, “কোনো অবাস্তব কর্মসূচি নিয়ে লাভ নেই। পদ্মা সেতু আমাদের বড় চ্যালেঞ্জ।”

“শেয়ার বাজার টাকা দিল কিনা সেটা বড় বিষয় নয়। পদ্মা সেতু করতে হবে এটাই বড় বিষয়”, বলেন তিনি।

এর আগে সোমবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষণা করেন, নিজস্ব অর্থায়নে চলতি অর্থবছরে বর্তমান নকশায় কাজ শুরু করে আগামী তিন বছরেই পদ্মা সেতু নির্মাণ করা হবে।

‘দুর্নীতির’ তদন্ত নিয়ে টানাপোড়েনে বিশ্ব ব্যাংককে ‘না’ বলার পর সরকারের এ অবস্থান জানান অর্থমন্ত্রী।