২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলারে লুট, ২৫ জন অপহৃত

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে লুটপাট করে অন্তত ২৫ জন জেলে ও মাঝিকে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 10:01 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সাগরে এই গণডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে আলীপুর মৎস্য বন্দর ট্রলার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আনসার মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে জলদস্যু রাঙ্গাবাহিনী গুলি চালিয়ে জেলেদের ট্রলার থামাতে বাধ্য করে নগদ অর্থ ও মাছ ছিনিয়ে নেয়।

“কমপক্ষে ২৫টির মতো ট্রলারে এই তাণ্ডব চালিয়ে অন্তত ২৫ জনকে ধরে নিয়ে গেছে তারা,” বলেন তিনি।

অপহৃত পাঁচজনের নাম জানা গেছে। এরা হলেন এফবি শুকতারা ট্রলারের মাঝি মো. কামাল হোসেন, এফবি দেলোয়ার ট্রলারের মাঝি মো. ইসমাইল মাঝি, এফবি মিজু ট্রলারের মাঝি মো. হানিফ, এফবি হারুন ট্রলারের খোকন।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ইসতিয়াক বলেন, সকাল সাড়ে ৭টার দিকে জেলেরা এই ডাকাতির খবর দিয়েছেন। গুলিতে কোনো হতাহত হয়েছে কিনা তা তারা জানাতে পারেননি। সাগরের ওই এলাকায় পেট্রোল বোট পাঠানো হয়েছে।