চট্টগ্রামে ৫ জামায়াতকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চন্দনাইশ থানার ওসি মো. খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরে উপজেলার নয়ার হাট এলাকার তাহের সওদাগরের বাড়ি থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলামসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
বাকি চার জনের নাম জানাতে পারেননি ওসি।
তিনি জানান, আমিরুলের বিরুদ্ধে চন্দনাইশ থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে|
