নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা
নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা চালিয়ে খুনের চেষ্টা ও জনস্বার্থ বিঘিœত করার অভিযোগে বুধবার গভীর রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান বাদী হয়ে মামলাটি করেন।
বুধবার সকালে শহরের চাষাঢ়ায় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধসহ আহত হয় কমপক্ষে ১৫ জন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তিন জনসহ ৫ জনকে আটক করে পুলিশ।
মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম, জেলা ইসলামী শিবিরের সভাপতি, মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
বুধবার গ্রেপ্তারকৃত গুলিবিদ্ধ ৩ জনসহ ৫ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শকুর বিরুদ্ধে জামায়াত-শিবিরকে অস্ত্র দিয়ে সহায়তা, যানবাহন ভাংচুর, পুলিশের উপর আক্রমণ ও হামলায় ইন্ধনের অভিযোগ আনা হয়েছে।
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারে খালাসপ্রাপ্ত আসামি কানাডা প্রবাসী ক্যাপ্টেন (অব.) কিশমত হাশেমের ছোট ভাই শকু।
