২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে নিহত বাংলাদেশিদের সবার পরিচয় মিলেছে

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ বাংলাদেশির সবার পরিচয় পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 08:28 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

আবুধাবিতে সোমবার সকালে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে এর আগে নয়জনের পরিচয় জানিয়েছিলেন আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার অফিসার (শ্রম) লেফটেন্যান্ট কমান্ডার লতিফুল হক কাজমী।

Image
আমিরাতে এই বাসটি দুর্ঘটনায় পড়লে নিহত হন অন্তত ১৬ বাংলাদেশি।

আমিরাতে এই বাসটি দুর্ঘটনায় পড়লে নিহত হন অন্তত ১৬ বাংলাদেশি।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাওয়া তালিকা অনুযায়ী নিহতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারীর সামাদ মোল্লার ছেলে শাহজাহান মোল্লা, মুন্সিগঞ্জের শ্রীনগরের শেখ আলিফের ছেলে বাশর, চট্টগ্রামের আনোয়ারার মো: শাহ আলমের ছেলে মো: বোরহান উদ্দিন, চট্টগ্রামের ফটিকছড়ির আব্দুল গনির ছেলে মো: আরিফ, চট্টগ্রামের ফটিকছড়ির আব্দুল মোতালেবের ছেলে মো: আলাউদ্দিন, কুমিল্লার মনোহরগঞ্জের আবুল হোসাইনের ছেলে নুর আলম, মৌলভীবাজারের বড়লেখার ওহাব আলীর ছেলে ওয়াসির আলী, লক্ষীপুরের কমলনগরের রুহুল আমিনের ছেলে মো: ফারুক হোসাইন, নেত্রকোনার বারহাট্টার রুজু আলীর ছেলে উজ্জল মিয়া, ফরিদপুরের সদরপুরের জহুর উদ্দিন মুন্সীর ছেলে রোকন মুন্সী, কুমিল্লার মুরাদনগরের সুন্দর আলীর ছেলে আনোয়ার হোসেন, রাজবাড়ী সদরের কাসেম কবিরাজের ছেলে জয়নাল কবিরাজ, চট্টগ্রামের ফটিকছড়ির আলী হোসেনের ছেলে মো: হাশেম, কুমিল্লার মুরাদনগরের মালু মিয়ার ছেলে হাবিবুর রহমান, চট্টগ্রামের ফটিকছড়ির নজির মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম মজুমদার।

নিহত আরেকজন উজ্জল বিশ্বাসের ঠিকানা পাওয়া যায়নি।

বালিভর্তি ট্রাক এবং শ্রমিকদের বহনকারী বাসের সংঘর্ষে এই ঘটে।