২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ১

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার বিকালে এলেঙ্গা পৌর এলাকার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

কালিহাতি থানার ওসি জহিরুল ইসলাম জানান, সকাল থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিল।

বিকেলে ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।