খুলনায় পাখির মাংসসহ গ্রেপ্তার ১
খুলনার রূপসা এলাকা থেকে পাখির মাংসসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে রূপসার সিংহেরচর থেকে ৩৯০টি জবাই করা পাখির প্রায় ৩০ কেজি মাংসসহ আবু জাফরকে (৩৯) গ্রেপ্তার করে পুলিশ।
উদ্ধার করা মাংস ধ্বংস করা হয়েছে।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ জানান, পাখির মাংস পরিবহনের সময় সিংহেরচরের তালিমপুর ঘাট থেকে আবু জাফর গ্রেপ্তার হন।
আবু নাসের আরো জানান, একই এলাকার ইসমাইল, জসিম ও খবির ভুতিয়ার বিল থেকে জাল ও ফাঁদ দিয়ে পাখিগুলো ধরেছে।
এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে।
আবু জাফর রূপসার বামনডাঙা গ্রামের বাসিন্দা। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
