হাসান আজিজুল হকের স্ত্রীর মৃত্যু
কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের সহধর্মনী শামসুন নাহার মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
আজিজুল হকের জ্যেষ্ঠ মেয়ে সুচি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন ধরে তার মা অসুস্থ ছিলেন। বিকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়।
তার জানাযার নামাজ মঙ্গলবার বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
সুচি হাসান আরো বলেন, প্রয়াতের একমাত্র ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান বর্তমানে উচ্চশিক্ষার জন্য জাপানে অবস্থান করছেন। মায়ের মৃত্যুর খবর শুনে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে হাসান আজিজুল হকের স্ত্রীর মৃত্যুতে স্বজন ও শুভানুধ্যয়ীরা তাদের রাজশাহীর ভদ্রা মোড় বাসায় ছুটে যান।
