২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পুলিশের ১০ পদে রদবদল

চট্টগ্রাম মহানগর পুলিশের শীর্ষ দুটি পদসহ ১০টি পদে রদবদল হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 03:09 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম এ রদবদলের আদেশ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম শহিদুর রহমানকে  প্রশাসন, অর্থ ও ট্রাফিক বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

সম্প্রতি উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া বনজ কুমার মজুমদারকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) হিসাবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহ মো. আব্দুর রউফকে সহকারী পুলিশ কমিশনারের (সরবরাহ) দায়িত্ব থেকে পাঁচলাইশ জোন, সহকারী কমিশনার মীর্জা সায়েম মাহমুদকে কোতোয়ালি জোন, মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরীকে সহকারী কমিশনার (স্টাফ অফিসার) থেকে ডিবি-উত্তর, হাসানুজ্জামান মোল্লাকে সহকারী কমিশনার (ফোর্স) থেকে ডবলমুরিং জোন এবং নিয়াজ  মোহাম্মদকে সহকারী কমিশনারের (পিওএম) দায়িত্ব থেকে বন্দর জোনের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ কমিশনার (পিওএম) তানজিলা সিদ্দিকাকে সহকারী কমিশনার (ফোর্স), নির্মলেন্দু বিকাশ চক্রবর্র্তীকে এস্টেট অ্যান্ড বিল্ডিং থেকে ট্রাফিক বন্দর, এস এম নূরুল হুদাকে ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ারের দায়িত্ব থেকে সার্ভিস ট্রেনিং সেন্টারের দায়িত্ব দেয়া হয়েছে।