২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর দাবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঝালকাঠীতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজে পড়–য়া তিন শতাধিক ছাত্র-ছাত্রী সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।

আয়োজকদের মধ্যে ছাত্রী সাদিয়া খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেশনজট ও ইয়ার গ্যাপের কারণে অনেক সময় লেখা-পড়া শেষ করতে ত্রিশ বছর লেগে যায়।

এ কারণে অনেক ছাত্র-ছাত্রী সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।