২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের এক গ্রামে পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শুক্রবার গভীর রাতে গোপালপুর পৌর এলাকার ডুবাইল থেকে কবির হোসেনকে (১৭) গ্রেপ্তার করা হয়। সে শিশুটির ফুপাতো ভাই।

শনিবার দুপুরে তাকে আদালতে নেয়া হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গোপালপুর থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকালে শিশুটিকে বড়ই দেয়ার কথা বলে তার ফুপাতো ভাই কবীর হোসেন বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ কওে বলে অভিযোগ করা হয়েছে। 

পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে মাকে ঘটনাটি জানায়। শিশুটিকে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হয়। পরে বুধবার বিকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতালের সহকারী পরিচালক নূর মোহাম্মদ জানান, মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য তিন সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডের সদস্য ডা. আসমা আক্তার জানান, প্রাথমিকভাবে ধর্ষণ প্রচেষ্টার আলামত পাওয়া গেছে। শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ কবীরকে গ্রেপ্তার করে।