২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ ২ যুবককে নিয়ে গেছে

যশোরের বেনাপোল সীমান্ত থেকে শনিবার দুই বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 03:05 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

এরা হলেন বেনাপাল পৌরসভার সাদিপুর গ্রামের নয়ন (২১) এবং যশোর শহরে আকতার (২৪)।

প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে বিজিবি জানায়, বিকালে নয়ন ও আকতার চেকপোস্টের জিরো পয়েন্টে তাদের ভারতীয় আত্মীয়ের সঙ্গে দেখা করতে গেলে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের দুই জোয়ান তাদের ধরে নিয়ে যায়।

যশোর ২৬ ব্যটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ফজুলল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই যুবক বিএসএফ ক্যাম্পে আটক আছেন। তাদের ফেরত আনার ব্যাপারে বিজিবি’র যোগাযোগ অব্যাহত রয়েছে।