২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে জামায়াতের মিছিল থেকে আটক ১৫

ঢাকার সাভারে শনিবার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের মিছিল থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 02:35 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

তবে আটক সবাই জামায়াত বা শিবিরের কি না তা নিশ্চিত করেনি পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন স্বরণিকা আবাসিক এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করে।

তখন তাদের ধাওয়া করে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়।

এর মধ্যে কারা জামায়াত কিংবা শিবিরকর্মী তা যাচাই করা হচ্ছে, বলেন তিনি।