নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।
শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, মহিলা পরিষদসহ ১৫টি সামাজিক সংগঠন।
সম্প্রতি দেশে ধর্ষণ, খুন, অ্যাসিড নিক্ষেপসহ নারী নির্যাতন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ মানববন্ধন আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধন থেকে দেশে নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।
