চবিতে জৈব প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শনিবার দিনব্যাপী জৈব প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো ‘জৈব প্রযুক্তি রূপকল্প-২০২১’ শীর্ষক এ উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. রফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি যৌথভাবে এর আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ।
অনুষ্ঠানে মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষা থেকে শুরু করে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে জৈব প্রযুক্তির প্রয়োগ জানতে হবে।এ বিষয়ে সবাইকে সচেতন করতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উৎসবে আন্তঃস্কুল ও কলেজ বায়োটেকনোলজি অলিম্পিয়াড, চবি শিক্ষকদের জন্য কর্মশালা, আন্তঃ বিশ্ববিদ্যালয় আইডিয়া কন্টেস্ট, পোস্টার প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে কয়েকটি বিশ্ববিদ্যালয়সহ ২৫টি স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
