২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ২ শিবিরকর্মী গ্রেপ্তর

দিনাজপুর সদর থেকে শনিবার ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে তাদের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 10:45 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

এরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার করিমুল হকের ছেলে সাইদুর রহমান (২১) ও দিনাজপুরের কাহারোলের আব্দুল খালেকের ছেলে রশিদুল (১৮)।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বেলা ১১টায় বড়বন্দর এলাকায় রেলবাজার সড়কে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মিছিলে অন্যরা পালিয়ে যায়।

তিনি বলেন, গত সোমবার দিনাজপুর শহরে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়িতে ভাংচুর চালানো হয় শিবিরের মিছিল থেকে। এ ঘটনায় এ দুই শিবিরকর্মী জড়িত এবং তারা ওই ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।