২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ২০

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে দালালসহ ২০ জনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 09:55 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্ত থেকে শনিবার ভোররাতে এদের আটক করা হয়।

বিজিবি ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বাসির বলেন, গোপন খবর পেয়ে সীমান্তের বেড়িবাঁধের ওপর থেকে বিজিবি গাজীপুর ক্যাম্পের টহলদল এদের আটক করে।

জিজ্ঞাসাবাদ শেষে বেলা ১২টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আকটকৃতদের সবার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার জুম্মাপাড়ায়। কাজের সন্ধানে তারা ভারত যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বলেন বিজিবি কর্মকর্তা।