ভারতীয় পণ্যসহ ট্রলার আটক
বঙ্গোপসাগরে শুক্রবার সন্ধ্যায় বিপুল ভারতীয় পণ্যসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড।
নিদ্রা সখিনা এলাকায় এ অভিযানে আটক মালামালের মূল্য প্রায় আট কোটি টাকা বলে কোস্টগার্ড জানিয়েছে।
পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ইশতিয়াক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় তারা ট্রলারটিকে টেকদিয়া এলাকা থেকে ধাওয়া করে।
পাচারকারীরা নিদ্রা সখিনার কাছে আল-মদিনা নামের ট্রলারটি ফেলে কূলে উঠে পালিয়ে যায়।
ট্রলারটিতে কমপক্ষে আট কোটি টাকার শাড়ি, কাপড় ও থ্রিপিস রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, রাত ২টার আগে তারা পাথরঘাটা ফিরতে পারবেন না। ফিরে মালামালের সঠিক তথ্য জানাতে পারবেন।
