২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালক খুন, মোটরসাইকেল ছিনতাই

সাতক্ষীরা সদরে চালককে খুন করে তার মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

উপজেলার হাড়দ্দহা গ্রামের একটি ধানক্ষেতে শুক্রবার সকালে ছবিরুল ইসলামের (২৫) লাশ পাওয়া যায়।

ছবিরুল ইসলাম দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের ইমান আলী সরদারে ছেলে। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে তিনি উপার্জন করতেন বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ বলেন, ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিতভাবে ছবিরুলকে হত্যার পর তার মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থানায় মামলা করবে।

নিহতের ভাই মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিরুল মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর ফেরেননি।