২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মরক্ষায় ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ

নারীর উপর সহিংসতা প্রতিরোধ এবং আত্মরক্ষা কৌশল রপ্ত করতে গাজীপুরে ছাত্রীদের জন্য কারাতে প্রশিক্ষণের পাইলট প্রকল্প শুরু করেছে জেলা প্রশাসন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 12:55 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বৃহস্পতিবার বিকালে জয়দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে গাজীপুরের স্কুল ও কলেজ ছাত্রীদের জন্য কারাতে প্রশিক্ষণের এ পাইলট প্রকল্প শুরু হয়।

প্রকল্পের উদ্বোধন করে জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে আমরা জয়দেবপুর বালিকা বিদ্যালয়ে এ প্রকল্পটি শুরু করলাম।

পর্যায়ক্রমে গাজীপুর ও সারা দেশে এ প্রকল্প বিস্তারে সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও এবং বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

জয়দেবপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কারাতে প্রশিক্ষক মার্শাল শাহজাদা’র সঞ্চালনায় স্কুল ছাত্রীরা কারাতে মহড়ায় অংশ নেয়।

এই পাইলট প্রশিক্ষণ কর্মসূচিতে স্কুল ও কলেজের সাড়ে তিনশত ছাত্রী অংশ নিচ্ছেন।

পাইলট প্রশিক্ষণ কর্মশালায় জেলা ক্রীড়া সংস্থা, মহিলা সংস্থা ও অন্যান্য বেসরকারী সংগঠন সহযোগিতা করছে।