বিমানবন্দরে জাল ভিসাসহ আটক ৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার নারীসহ পাঁচজনকে জাল ভিসাসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদেরকে বিমানবন্দর এলাকা থেকে আটক করে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।
আটককৃতরা হলেন- সোফিয়া খাতুন (২৯), জরিনা বেগম (৩০), আসমা আক্তার (২২), সালমা বেগম (৩০) ও মো. হাসান (২৩)।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জাল পাসপোর্ট ও জাল ভিসাসহ কাতার এয়ারওয়েজে করে সৌদি যাওয়ার জন্য বিমানবন্দর এলাকায় এলে হাসানকে আটক করা হয়। প্রায় একই সময় জাল ভিসা নিয়ে ওমান যাওয়ার আগে বাকি চারজনকে আটক করা হয়। ইন্ডিয়ান এয়ারওয়েজে করে তাদের ওমান যাওয়ার কথা ছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
