২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি তোলাকে কেন্দ্র করে ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছবি তোলাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 09:01 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

নিহত সিরু মোল্লা (৪৫) উপজেলার আড়পাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিন মোল্লার ছেলে।  আটক কামরুল (২৬) ও শহিদ (৩০) একই গ্রামের বাসিন্দা।

লোহাগড়া থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার উপজেলার আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে সিরু মোল্লার সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে ওই দিন বিকেলে সিরুসহ আরো পাঁচজনেকে পিটিয়ে আহত করে ‘সন্ত্রাসীরা’। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত সিরুর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।