নারায়ণগঞ্জে কভার্ডভ্যানে আগুন, আটক ২
পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর হরতাল শুরু হয়েছে।
এ সময় তারা একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন।
তিনি বলেন, পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয়। এ সময় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।
পরে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয় বলে ওসি জানান।
ঘটনাস্থল থেকে পুলিশ দুই জনকে আটক করেছে।
