চট্টগ্রামে ১৩ পোশাককর্মী পরিবারকে বিজিএমইএ’র চেক
চট্টগ্রামে বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী পোশাক শ্রমিকদের স্বজনদের অর্থ সহায়তার চেক প্রদান করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
বুধবার বিকালে বিজিএমইএ’র চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে ১২টি কারখানার ১৩ শ্রমিকের স্বজনদের এ চেক দেয়া হয়।
বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ের অতিরিক্ত সচিব ইফতেখার হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন চৌধুরী মৃতদের প্রত্যেক স্বজনদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক এ. এম. চৌধুরী সেলিম, প্রাক্তন পরিচালক আ. ন. ম. সাইফ উদ্দিন, মোহাম্মদ ফরহাত আব্বাস প্রমুখ।
