২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার ৫ জেলে অপহৃত

ভোলার চরফ্যাশন এলাকায় মেঘনা নদীতে ইলিশ ধরা দুটি ট্রলারসহ পাঁচ জেলেকে নিয়ে গেছে জলদস্যুরা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 03:24 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

বুধবার বিকালে এ হামলার সময় ১২ জেলেকে নদীতে ফেলে দিলেও তারা অন্য মাছধরা ট্রলারের সহায়তায় কূলে উঠেছেন বলে ফিরে এসে জানিয়েছেন।

অপহৃত জেলেরা হলেন করিম (২৮), আব্দুল কাদের (৩৫), হাছান (২৭), আবুল হোসেন (৩২) ও হাশেম (৩৫)।

দুই ট্রলারের মালিক হানিফ মাঝি ও ছোবহান মাঝি ফিরে আসা জেলেদের বরাত দিয়ে জানান, চর পিয়াল এলাকায় মেঘনায় ট্রলার দুটিতে জলদস্যুরা হামলা চালিয়ে ১২ জনকে নদীতে ফেলে দেয় এবং পাঁচজনকে নিয়ে যায়।

তারা জানান, মেঘনায় ইলিশ ধরা অন্য জেলে ট্রলারের লোকজন ১২ জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন।

তবে দক্ষিণ আইচা থানার ওসি সুলতান মাহামুদ এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।