২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে হরতালে রাস্তায় ছিল না শিবির

লক্ষ্মীপুরে ইসলামী ছাত্রশিবিরের ডাকা অর্ধদিবস হরতালে পিকেটাররা রাস্তায় নামেনি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 12:32 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  হরতাল চলাকালে দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। ব্যাংক-বীমা, অফিস-আদালতে স্বাভাবিক কাজকর্ম চলেছে।

পুলিশ জানিয়েছে, রিকশা ভ্যানসহ অভ্যন্তরীণ রুটে যান চলচলও করেছে। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

কাউকে পিকেটিং করতেও দেখা যায়নি বলেও জানান সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হেলাল উদ্দিন।

এএসপি হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের অবস্থান ছিল।

লক্ষ্মীপুরের সন্তান শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমানসহ জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এ হরতাল ডাকে শিবির।