রাজবাড়ীতে ব্যবসায়ী খুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক ব্যবসায়ীকে খুন করেছে দুবৃর্ত্তরা।
বুধবার সকালে ধোপাকেল্লায় রাস্তার পাশ থেকে আব্দুল কুদ্দুস মণ্ডলের (৩৫) লাশ উদ্ধার করা হয়।
আব্দুল কুদ্দুস পাংশা বাজারের প্রাণ ফুড কোম্পানির ডিলার ছিলেন। তিনি উপজেলার যশাই ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামে হোসেন মন্ডলের ছেলে।
পাংশা থানার ওসি আব্দুল খালেক বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।
