চট্টগ্রামে ২০ ইট ভাটার বিরুদ্ধে মামলা
আইন অমান্য করে ইট তৈরির অভিযোগে চট্টগ্রামের ২০ ইট ভাটার বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।
মঙ্গলবার বিএসটিআই’র পক্ষ থেকে চট্টগ্রাম জেলা মুখ্য মহানগর হাকিম আদালতে এ সব ইট ভাটার বিরুদ্ধে করা হয়।
বিএসটিআই’র উপ-পরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়- ওই সব ইট ভাটায় সরকারের জারি করা মানের সমপর্যায়ে না করে (ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা) ও বিএসটিআইয়ের নিবন্ধন না নিয়ে ইট তৈরি ও বিক্রি করা হচ্ছে।
যা বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ ও সংশোধিত আইন ২০০৩ এর ২৪ ধারার পরিপন্থি এবং ৩১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে বিজ্ঞপ্তিতে উলেখ করা হয়।
ওই ২০ ইট ভাটার মধ্যে চট্টগ্রামের রাউজান উপজেলার ছয়টি ও রাঙ্গুনীয়া উপজেলার ১৪টি।
