২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 11:02 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মঙ্গলবার সকালে সীতাকুণ্ডের কমলদহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক আবু সায়েদ (৪০) দুর্ঘটনাস্থলে মারা যান। তিনি নোয়াখালীর লক্ষ্মীপুরের বাসিন্দা।

এ ছাড়া দুপুরে ভাটিয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় আল আমীন (৭) নামে এক শিশু নিহত হয়। সে ভাটিয়ারি এলাকারই নূরুল আমীনের ছেলে।

সীতাকুণ্ড জোড়ারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় কমলদহে বাস- ট্রাকের সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু হয়। সৌখিন পরিবহন নামে বাসটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

এ সময় বাসের ১২/১৪ যাত্রী আহত হয়েছেন।

ভাটিয়ারি দুর্ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইউছুফ জানান, ওই এলাকায় সড়কের পাশে মোটরসাইকেলেলর ধাক্কায় শিশুটি মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।