২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুই জামায়াত নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলার ঘটনায় মাদারীপুরে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 05:27 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

এরা হলেন- জামায়াতে ইসলামীর জেলা কমিটির নায়েবে আমীর কাজী আবুল বাশার এবং রাজৈর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী আহম্মেদ আকন।

মাদারীপুর সদর থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের ওপর হামলা, ভাংচুর ও রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার মামলায়ে এই দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর শহরের রেন্ট্রিতলা এলাকায় পুলিশের ওপর হামলা করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

সোমবার রাত ১২টার দিকে শহরের পাঠককান্দী এলাকার নিজ বাড়ি থেকে আবুল বাশারকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

আর মঙ্গলবার ভোর রাতে টেকেরহাটের চরপ্রশুন্নদী এলাকায় নিজের বাড়ি থেকে আলী আহম্মেদ আকনকে গ্রেপ্তার করা হয় বলে রাজৈর থানার ওসি মোফাজ্জেল হোসেন  জানান।