২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নৌপ্রধানের দায়িত্ব গ্রহণ

নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 05:09 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার নৌ সদর দপ্তরে সাবেক নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন ফরিদ হাবিব।

অনুষ্ঠানে নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ নৌ আঞ্চলিক অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরিদ হাবিব টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালের ৮ জুলাই বাংলাদেশ নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন।

তার বাবা মরহুম মোহাম্মদ আলী ছিলেন সরকারের সাবেক উপ-সচিব।