২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস চলাচল বন্ধ

ফরিদপুরে গ্রেপ্তার বাস মালিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক গ্রুপ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 01:58 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে স্থানীয় ও দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না বলে সংগঠনটির একাধিক নেতা জানিয়েছেন।

জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাত্র একশ’ টাকার চাঁদাবাজির মিথ্যা মামলায় ওই তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

নেতাদের মুক্তি না দিলে জেলা শহর থেকে কোনো বাস ছেড়ে যাবে না বলেও জানান তিনি।

দু’দল শ্রমিকের চাঁদাবাজি ও মারামারির ঘটনায় শনিবার জেলা বাস মালিক গ্রুপের নেতাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে গেলে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী কামরুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস ও মানিক চৌধুরী মিঠু।