২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ নিয়ে গেছে ৪ বাংলাদেশিকে

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার দুপরে সোনারহাট এলাকার ভারতীয় অংশ থেকে আটককৃতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এদেরমধ্যে রয়েছেন স্থানীয় বাদেশ্বর এলাকার এক মাওলানা এবং ঢাকা থেকে বাদেশ্বর মাঠে ওয়াজ মাহফিলে আসা তিন জন। হিলফুল ফুজুল নামে একটি  বিসরকারি সংস্থা (এনজিও) এ ওয়াজ মাহফিলের আয়োজন করে।

ওয়াজ মাহফিল শেষে সীমান্ত এলাকা ঘুরতে গিয়ে তারা ভারতের অংশে চলে যান বলে বিজিবি জানায়।

বিজিবি ব্যাটলিয়ন ৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিরো লাইন পার হওয়ায় বিএসএফ তাদের আটক করেছে।  

এ ব্যাপারে বিএসএফের সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চলছে বলেও তিনি জানান।