২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে তিন ইটভাটার বিরুদ্ধে মামলা

কক্সবাজারের রামুতে অবৈধভাবে ইট উৎপাদন এবং বিক্রির জন্য তিনটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 02:58 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

রোববার বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় প্রধান এস এম ইসহাক আলী সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেসার্স এম কে ব্রিকসের মালিক মো. মোস্তফা কামাল, মেসার্স আল-হেরা ব্রিকসের মালিক ছাবের আহমদ এবং মেসার্স মোজাফফর আহমদ কোং অ্যান্ড ব্রাদার্সের মালিক মোজাফফর আহমেদের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা তিনটি দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার বিএসটিআই’র উদ্যোগে রামুর ১৫টি ইট ভাটায় অভিযান চালানো হয়।

সরকারের জারীকৃত বাংলাদেশ মানের সমপর্যায়ে ইট যাচাই-বাছাই না করা এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করা বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত আইন ২০০৩ এর ২৪ ধারার পরিপন্থি এবং ৩১-এ ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ।